Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

মাদারীপুরে বেপরোয়া বাসের চাপায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজের ঢালে রোড ডিভাইডারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান হাওলাদার (১৯) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে মাছের আড়ৎ সংলগ্ন বায়তুল নূর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থী ছিলেন। আর আহত হাসিবুল হোসেন (১৬) রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। 

আরও পড়ুনঃ  রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

মাদরাসা শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসা থেকে এক জনের মোটরসাইকেল নিয়ে ওসমান ও তার বন্ধু হাসিবুল বেড়াতে বের হয়। পরে টেকেরহাট বন্দর এলাকা থেকে রাজৈর উপজেলা শহরের দিকে রওনা হয় তারা। পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি গুঁড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়। একইসঙ্গে গুরুতর আহত হন হাসিবুল। তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

এ বিষয়ে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মামুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ওসমানের মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Popular Articles