Monday, February 2, 2026

Top 5 This Week

Related Posts

ব্রেকিং নিউজ: অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশনা জারি!

সম্প্রতি দেশে সংগঠিত অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস এবং সাংবাদিকদের ওপর হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিশেষ বিবৃতিতে সরকার সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে নাগরিকদের দৃঢ়ভাবে সতর্ক থাকার এবং উসকানি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে।

সরকার উল্লেখ করেছে যে, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি শহীদ শরীফ ওসমান বিন হাদির সেই স্বপ্নের অংশ যার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন।

শহীদ হাদির স্মৃতি ও আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে নাগরিকদের সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং ঘৃণার রাজনীতি বর্জন করতে হবে।

আরও পড়ুনঃ  ইচ্ছে করে নিজের স্ত*ন দেখালেন বাংলার এই নায়িকা (ছবি সহ)

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হওয়া হামলার বিষয়ে সরকার কঠোর অবস্থান ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা।” এই সব ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে সরকার।

ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, “নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।” এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দেশের এই সংকটময় মুহূর্তে সরকার প্রত্যেক নাগরিকের প্রতি নিম্নোক্ত আহ্বান জানিয়েছে, সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়ান। কোনো ধরনের উসকানি বা ঘৃণ্য প্রচারণায় পা দেবেন না।

Facebook Comments Box

Popular Articles