Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

জানা যায়, বিএনপির এই নেতারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সোমবার (২৯ ডিসেম্বর), মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো নেতাদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, এবং আমেরিকাপ্রবাসী আমিরুল ইসলাম মিঠু। তারা ফেসবুকে সরাসরি লাইভে এসে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে এই ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  ১ম নায়িকা যিনি বাংলা সিনেমায় সত্যি সত্যি সম্পূর্ণ কাপড় খুলে উন্মুক্ত স্ত*ন দেখিয়েছেন (ভিডিও সহ)

আনোয়ার হোসেন উজ্জল জানান, “মনোনয়ন ফরম উত্তোলন করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দিয়ে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার উদ্দেশ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ভোটারদের আহ্বান, ব্যক্তি নয়, ‘ধানের শীষ’কে বিজয়ী করুন।”

জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দিইনি।”

আরও পড়ুনঃ  সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে যা বললেন ডিজি

এ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

Facebook Comments Box

Popular Articles