Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

‘মুস্তাফিজকে বাদ দেওয়ায় হিন্দুদের জয় হয়েছে’

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিসিসিআই-এর সিদ্ধান্তকে নিজেদের ‘বড় জয়’ হিসেবে দেখছেন ভারতের হিন্দুত্ববাদী আন্দোলনকারীরা। এই পদক্ষেপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে ক্ষমতাসীন বিজেপি নেতা ও ধর্মীয় গুরুরা একে ‘১০০ কোটি সনাতনীর বিজয়’ বলে অভিহিত করেছেন।

বিজেপি নেতা সংগীত সোম মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনাকে স্বাগত জানিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “১০০ কোটি ভারতীয় সনাতনীর আবেগ ও অনুভূতির কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ায় বিসিসিআই-কে ধন্যবাদ। এটি পুরো দেশের হিন্দুদের জয়।” এর আগে মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে গালি দিয়েছিলেন তিনি। আজ তিনি আরও যোগ করেন, “শাহরুখ খান বুঝতে পেরেছেন ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না। তাকে যে সনাতনীরাই সুপারস্টার বানিয়েছে, সেটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।”

আরও পড়ুনঃ  অবৈধ মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত দিল সরকার

বিখ্যাত ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর বিসিসিআই-এর সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও শাহরুখ খানের নীরবতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আর সেই দেশের একজন ক্রিকেটার ভারতে এসে আইপিএল খেলবেন—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” শাহরুখকে খোঁচা মেরে তিনি আরও বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক যে হিন্দুদের পাশে দাঁড়িয়ে শাহরুখ এখনো কোনো বিবৃতি দেননি।”

আরও পড়ুনঃ  আবারও প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যাপ বিসিসিআই-এর সিদ্ধান্তকে ‘সময়োপযোগী’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দেশের আপামর মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরে বোর্ড যে ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনার পর থেকেই কেকেআর-এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বেশ কিছু কট্টরপন্থী সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তারা বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত সেই তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়েই বিসিসিআই মুস্তাফিজকে দল থেকে রিলিজ দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়।

Facebook Comments Box

Popular Articles