Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

এমপি পদপ্রার্থীকে দলের সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে ডা. ছালেক চৌধুরীকে বিএনপির সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুনঃ  এবার বড় সুখবর পেয়েছেন মোস্তাফিজুর রহমান

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনবারের সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী। তবে বিএনপির থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। এ সিদ্ধান্ত অমান্য করে ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  'হ্যা' ভোট নিয়ে নাহিদ ইসলাম এর নতুন বার্তা

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ডা.ছালেক চৌধুরী বলেন, ‘বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আমার মনোনয়নপত্রটি আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপরে সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো। নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করতেছে তারা একদিন তার ফল ভোগ করবে।’

Facebook Comments Box

Popular Articles