Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

অনুসন্ধানে জানা গেল খালেদা জিয়ার জানাজায় উপস্থিত লোকের সংখ্যা

বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম এক নামাজে জানাজা, যেখানে লোকসমাগম ছিল অভূতপূর্ব। রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছিল সমস্ত রাজধানী। এরপর থেকেই দেশে-বিদশে ব্যাপক আলোচনা চলছে এই নামাজে জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা নিয়ে।

বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুষ্ঠিত এই জানাযাকে জনসমাগমের দিক থেকে নজিরবিহীন ঘটনা হিসেবে হচ্ছে।

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও, ধানমন্ডি—এমন বিস্তৃত এলাকায় লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন। যদিও সরকারি কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, অনুসন্ধানী প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ অনুমান করেছে, জানাজায় কমপক্ষে ৩২ লাখ মানুষ উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে।

আরও পড়ুনঃ  গুলিতে বিজিবি সদস্য নিহত

জানাজার স্থান ও উপস্থিতি:

জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে। এ ছাড়াও পাশের মাঠ, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার মোড় পর্যন্ত, এবং ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে আগারগাঁও পর্যন্ত মানুষ দাঁড়িয়ে ছিলেন। এছাড়া চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক, শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এলাকাতেও বিশাল সমাগম লক্ষ্য করা গেছে।

গুগল ম্যাপ বিশ্লেষণে দেখা গেছে, এই সব রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৩.০৪ কিলোমিটার। রাস্তাগুলোর গড় প্রস্থ অনুযায়ী মোট ব্যবহৃত জায়গার আয়তন প্রায় ৩,১২,৯৬০ বর্গমিটার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠ মিলিয়ে আয়তন ৮৭,৬৩৬ বর্গমিটার, যেখানে প্রতি বর্গমিটারে গড়ে ৬ জনের হিসাব করলে একে একে ৫,২৫,০০০ মানুষ উপস্থিত হতে পারতেন।

আরও পড়ুনঃ  ১ম নায়িকা যিনি বাংলা সিনেমায় সত্যি সত্যি সম্পূর্ণ কাপড় খুলে উন্মুক্ত স্ত*ন দেখিয়েছেন (ভিডিও সহ)

জনসংখ্যার আনুমানিক হিসাব:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক জানান, সাধারণভাবে প্রতি বর্গমিটারে ৪ জন মানুষ দাঁড়াতে পারেন। তবে খালেদা জিয়ার জানাজায় অনেক জায়গায় ৬ থেকে ৮ জন মানুষ ছিলেন। রাস্তা ও মাঠ মিলিয়ে মোট এলাকা প্রায় ৪ লাখ বর্গমিটার। হিসাব অনুযায়ী:

প্রতি বর্গমিটারে ৪ জন: প্রায় ১৬ লাখ মানুষ

আরও পড়ুনঃ  জামায়াত-জোটে আরও এক দল, ১১ দলের আসন বিন্যাস ঘোষণা

প্রতি বর্গমিটারে ৬ জন: প্রায় ২৪ লাখ মানুষ

প্রতি বর্গমিটারে ৮ জন: সর্বোচ্চ ৩২ লাখ মানুষ

এ ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মেট্রো স্টেশন, বাড়ির ছাদ এবং আশপাশের সড়কে আরও অসংখ্য মানুষ জানাজার নামাজে অংশ নিয়েছেন। তবে এ সংখ্যা আনুমানিক হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিশ্লেষকের মন্তব্য:

বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগমের ঘটনা। এটি কেবল রাজনৈতিক দিক থেকে নয়, দেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের দিক থেকেও নজিরবিহীন।

Facebook Comments Box

Popular Articles