Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে হ*ত্যা

নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি সেকেরচর বাবুরহাটে ব্যবসা করতেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি কল আসে। জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাকে।

আরও পড়ুনঃ  জাতীয় নির্বাচনে জামায়াত কত শতাংশ ভোট পাবে জানা গেল মার্কিন জরিপে!

নোয়াপাড়ায় পৌঁছার পর আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জাহিদুলকে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, জেলা ছাড়া ছাত্রদলের কোনো কমিটি নেই। জাহিদুলের ছাত্রদলে কোনো পদ নেই। সে ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ  সূর্যের দেখা কবে মিলবে, জানাল আবহাওয়া অফিস

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, তাকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তার স্বজনরা জানিয়েছেন, জানাজা-দাফন শেষে মামলা করতে থানায় আসবেন তারা।

Facebook Comments Box

Popular Articles