Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারি মাসে দেশের শীত আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশের কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে সারাদেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র হতে পারে, তখন তাপমাত্রা আরও কমে ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  এনসিপির আরেক শীর্ষ নেতার পদত্যাগ

তিনি আরও জানান, জানুয়ারিতে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্য এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আবারও মধ্যপ্রাচ্যে যু/দ্ধের দামামা, এবার শ/ত্রুপক্ষকে ভয়ংকর হু/মকি ই/রানের

ঘন কুয়াশার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যেতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই এবং দেশের প্রধান নদ-নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারিতে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটারের মধ্যে এবং গড় সূর্যালোকের সময়কাল হতে পারে দৈনিক ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টা। এসব পরিস্থিতি বিবেচনায় রেখে শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box

Popular Articles