Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

নতুন বার্তা দিলেন মুস্তাফিজ

আইপিএল থেকে হঠাৎ বাদ পড়া এবং ভারত–বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নিজেকে ঘিরে চলা সব আলোচনার নীরব জবাব দিলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতি তার মনোযোগে কোনো প্রভাব ফেলেনি—সেটিই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্পষ্ট করে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মুস্তাফিজ নিজের ফেসবুক পেজে দেন সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় এক স্ট্যাটাস। তিনি লেখেন, “Eyes on the field, mind on the win!”—অর্থাৎ চোখ মাঠে, মন শুধুই জয়ের দিকে। মাত্র চার শব্দের এই বার্তায় বোঝা যায়, বাইরের বিতর্ক নয়—তার একমাত্র ফোকাস ক্রিকেট এবং পারফরম্যান্স।

আরও পড়ুনঃ  বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, একরাতে নি/হত ২০০

আইপিএল ইস্যুতে যত কথাই হোক, বিপিএলে নিজের খেলায় কোনো ছেদ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের হয়ে বল হাতে ধারাবাহিকভাবে আগুন ঝরাচ্ছেন তিনি। কখনো উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে কিপটে বোলিংয়ে রান আটকে দিচ্ছেন। তার এই দুর্দান্ত ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।

মুস্তাফিজের সাম্প্রতিক বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ দলের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান প্রশংসা করে বলেন, ‘মুস্তাফিজের বিপক্ষে খেলতে সব দলই চাপে থাকে, বিশেষ করে শেষ চার ওভারে। গত ম্যাচে শেষ দুই ওভারে সে মাত্র ৬ রান দিয়েছে। তার বোলিংয়ে একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকে রানও থমকে যাচ্ছে। এই দুইয়ের সমন্বয়ই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় সমস্যা।’

Facebook Comments Box

Popular Articles