Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে, জানা গেল জরিপে

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) জনমত জরিপে উঠে এসেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ৭০ শতাংশ মানুষ ভোট দিতে যাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে সেটা ২.৬ শতাংশ।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

এই জরিপে দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।

আরও পড়ুনঃ  আমরা এখনো আতঙ্কে আছি: আমির হামজা

শামীম হায়দার জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান। আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ মানুষ।

আরও পড়ুনঃ  দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস, জিম্মি সাধারণ মানুষ

জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। আর ১ শতাংশের বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে, জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেন ৭৪ শতাংশ মানুষ। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে। আর এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন।

আরও পড়ুনঃ  মাধ্যমিকের ছাত্রকে লাগাতার যৌন নির্যাতন শিক্ষিকার, নিয়ে যেতেন পাঁচ তারকা হোটেলে

গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, জরিপে এমন প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি মানুষ।

Facebook Comments Box

Popular Articles