Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

যে কারণে সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে সিলেট সফরে যাচ্ছেন।  

বিজ্ঞাপন
রোববার (৪ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজে করে দলের মহাসচিবের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর। 

আরও পড়ুনঃ  ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থা নিয়ে যা জানা গেল

বিজ্ঞাপন
এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মির্জা ফখরুল মূলত সিলেটে আসছেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে। এর বাইরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

Popular Articles