Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

সুখবর পেলেন বিএনপির যে ১০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ১০ জন নেতাকর্মীর পূর্বে দেওয়া দলীয় অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

নাজিরপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে পূর্বে কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭নং ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ তালুকদার,

৬নং ওয়ার্ডের সদস্য মো. হাসনাত ডালিম, ৫নং ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি মো. রেজোয়ান, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মো. জাফর বাহাদুর,

আরও পড়ুনঃ  'হ্যা' ভোট নিয়ে নাহিদ ইসলাম এর নতুন বার্তা

নাজিরপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন হাজরা, ৯নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ খান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সোহেল মল্লিককে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।

পরে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় ফোরামে আবেদন করলে দলের নীতিনির্ধারণী পর্যায়ে তা পর্যালোচনা করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Facebook Comments Box

Popular Articles