Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

তিনি বলেন, তুহিন বিএনপির সমর্থক। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দলীয় কোনো পদ না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তার। ঢাকায় খালেদা জিয়ার জানাজায় শরিক হতে যান তুহিন।

আরও পড়ুনঃ  নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

তিনি আরও বলেন, জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তুহিন। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Popular Articles