Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নিয়ে যে তথ্য দিলেন রিজভী

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সর্বস্তরের নেতাকর্মীরা সাতদিন ব্যাপী কালো ব্যাজ পরিধান করবে। দলীয় কার্যালয়ে সাতদিন ব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হবে।’

আরও পড়ুনঃ  মুহূর্তেই জেনে নিন আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত

এছাড়া, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সঙ্কটের সময় মাথার ওপর মায়ের যেমন একটি ছায়া থাকে, আজ জাতি সেই ছায়া থেকে বঞ্চিত হলো। গণতন্ত্রের জন্য তিনি তার লড়াইয়ে যে অটুট ছিলেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর জোট ছাড়ার গুঞ্জন নিয়ে যা জানালো ফয়জুল করীম

আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়।

Facebook Comments Box

Popular Articles