Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

বিএনপি জামায়াত এনসিপির শীর্ষ নেতারা ঢাকার যে সব আসনে প্রার্থী হয়েছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বিএনপি-জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকার আসনগুলো থেকেই বিএনপি-জামায়াত ও এনসিপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুনঃ  নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! বৃহস্পতিবারই চূড়ান্ত বৈঠক

তবে, নির্বাচনী জোট বা আসন সমঝোতার কারণে ঢাকার বিভিন্ন আসন থেকে কোনো কোনো দলের শীর্ষ প্রার্থীরা আসন ছেড়ে দিয়েছেন।

এদিন অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছেন।

এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারদের স্বাক্ষর নিয়ে শেষ বিকেলে তিনি খিলগাঁও থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন

আরও পড়ুনঃ  আবারও প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৩০শে ডিসেম্বর থেকে ২০২৬ সালের চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা।

যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, তার বিরুদ্ধে আগামী বছরের ১১ই জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা।

আর বৈধ প্রার্থীর মধ্যে জোট বা আসন সমঝোতার কারণে যে সব প্রার্থী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করবেন তাদেরকে আগামী ২০শে জানুয়ারির মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।

Facebook Comments Box

Popular Articles