Friday, February 6, 2026

Top 5 This Week

Related Posts

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৩ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

আরও পড়ুনঃ  নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ সময়ের জন্য গ্রাহকদের সাময়িক ভোগান্তির কথা স্বীকার করে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Facebook Comments Box

Popular Articles