Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

১২ কেজির সিলিন্ডারে আরেক দফা পরিবর্তন? যা জানা গেল

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়বে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রোববার (৪ জানুয়ারি)। ওই দিন জানুয়ারির জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুসারে চলতি মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত আদেশ রোববার প্রকাশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  জামায়াতসহ ৮ ইসলামী দলের জোট: কার কতগুলো আসন, যা জানা গেল

এ ছাড়া এলপিজির নতুন মূল্য সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট (www.berc.org.bd) থেকেও জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির দাম বাড়িয়েছিল। গত ২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

Popular Articles