Monday, February 9, 2026

Top 5 This Week

Related Posts

৫টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, কোন এলাকায় সবচেয়ে বেশি ঠান্ডা?

জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা নেমে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারিতে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অপরদিকে এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ের হতে পারে, যেখানে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ  নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

এই মাসে দিনের ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কিছু ক্ষেত্রে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

আরও পড়ুনঃ  যে কারণে সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

আরও পড়ুনঃ  হাদি হ*ত্যাকাণ্ডে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করল পুলিশ

শৈত্যপ্রবাহের প্রভাবে জানুয়ারি মাসে শীতের তীব্রতা বাড়তে পারে বলে সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box

Popular Articles