Monday, February 2, 2026

Top 5 This Week

Related Posts

বাংলাদেশকে খেলাতে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে বিসিসিআই

ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশকে বিশ্বকাপ খেলার জন্য ভারতে যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

আরও পড়ুনঃ  শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে সম্প্রচার স্বত্ব ও টিকিট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি। এই সংকট নিরসনেই নজিরবিহীন এই প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত।

জানা গেছে, আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আইসিসির মাধ্যমেই ভারতকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশনা জারি!

তবে এখন পর্যন্ত বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মোস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড।

আরও পড়ুনঃ  হাদি হ*ত্যাকাণ্ডে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করল পুলিশ

এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর।

এখন দেখার বিষয়- ভারতের দেওয়া এই রাষ্ট্রীয় প্রোটোকল এর প্রস্তাবে বিসিবির মন গলে কি না, নাকি টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়।

Facebook Comments Box

Popular Articles